ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ঘাটাইলে বজ্রপাতে ৬টি দোকান পুড়ে ছাই

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৬ অক্টোবর, ২০২৫,  9:48 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিগড় ইউনিয়নের আমিনবাজারে বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে গেছে।

রবিবার রাতে (৫ অক্টোবর) উপজেলার দিগড় ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় অবস্থিত আমিনবাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে ঝরবৃষ্টির সময় হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে আমিনবাজারের একটি জোট মিলসহ ৬ টি দোকান আগুন লেগে যায়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬টি দোকান পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

অপরদিকে গতকাল বিকালে ঝরবৃষ্টির সময় উপজেলার জামুরিয়া ইউনিয়নের ফুলহারা গলগন্ডা বিলে ভয়াবহ টর্নেডোর তান্ডবে ফসলের কিছু ক্ষতি হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন