ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঘাটাইলে পুত্রের লাঠির আঘাতে পিতা নিহত

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৩ নভেম্বর, ২০২৫,  3:50 AM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে পুত্রের লাঠির আঘাতে পিতা আরশেদ আলী শেখ (৭০) নিহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার হামকুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আরশেদ শেখের বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে। পিতা আরশেদ আলীর সাথে পুত্র আসলাম শেখ (২৫) এর প্রতিনিয়ত ঝগড়াঝাটি লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরেই আজ শনিবার সকাল সাড়ে ৯টার সময় পিতা-পুত্রের কথা কাটাকাটি হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে পুত্র আসলাম শেখ বাঁশের লাঠি দিয়ে পিতা আরশেদ শেখের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে গিয়ে গুরুত্বর আহত হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর পরই পুত্র আসলাম বাড়ি থেকে পালিয়ে যায়। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, পুত্রের লাঠির আঘাতে পিতা নিহত হওয়ার ঘটনা সঠিক। আসামি আসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন