ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলে ডৌজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড উদ্বোধন

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৩ নভেম্বর, ২০২৫,  8:28 PM

news image

"বিশ্বকে বদলে দিতে, বিকশিত  আনন্দের সাথে " এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জামুরিয়া ইউনিয়নের  ডৌজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্লে গ্রাউন্ড  উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকাল ১০টায়  এ উদ্বোধন করা হয়। ডৌজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন খালিদের সভাপতিত্বে ডৌজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সহকারী শিক্ষিকা কাইয়েফা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা  নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার মোঃ রাফিউল ইসলাম সহকারী শিক্ষা অফিসার ইজরাত জাহান, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক, উপজেলা প্রাথমিক  শিক্ষক সমিতির সভাপতি  মোঃ আব্দুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন