ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডসে প্রথম সেলিম আহমদ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৫ ডিসেম্বর, ২০২৫,  9:39 PM

news image

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৫-এ সাধারণ সংবাদ বিভাগে প্রথম পুরস্কার অর্জন করে দেশের গণমাধ্যম অঙ্গনে গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন কুলাউড়ার সন্তান ও জাতীয় পর্যায়ের সাংবাদিক সেলিম আহমদ।

চীন বিষয়ক গবেষণাধর্মী ও তথ্যনির্ভর প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ঢাকাস্থ চীন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এ আয়োজনে তাকে নগদ এক লাখ টাকাসহ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। 

বুধবার (২৪শে ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, চীনা মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের প্রধান ইউ কুয়াং ইউয়েসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা।

পুরস্কার গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করে সেলিম আহমদ বলেন,“এই স্বীকৃতি আমাকে আরও গভীর গবেষণা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করতে অনুপ্রাণিত করবে।”

তিনি তার কাজের পেছনে অবদান রাখার জন্য বার্তা সম্পাদক শরীফ আহমদ, সহকারী বার্তা সম্পাদক শামীম আহমদ, রূপালী বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক করিম আহমদ, সম্পাদক ও প্রকাশক সায়েম ফারুকী, চীফ রিপোর্টার শাহীন আহমদসহ পুরো রূপালী বাংলাদেশ পরিবারকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে তার পাশে ছিলেন স্ত্রী নিশীতা মিতু, যার অনুপ্রেরণা ও উৎসাহ তার এই অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

উল্লেখ্য, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সন্তান সেলিম আহমদ বর্তমানে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে সাংবাদিকতা পেশায় দেশের গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

০১৭৪৫৯৩৯৪৪৮

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন