ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গোপালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নির্যাতিতদের সম্মাননা

#

রাহাত শরীফ (গোপালপুর)

২৮ অক্টোবর, ২০২৫,  9:08 PM

news image

সারা দেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের এই যুব প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু। 

উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে স্থানীয় নতুন পৌর চত্বরে অনুষ্ঠিত হয়। 

উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা ও পৌর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ খ: জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজি লিয়াকত পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি আবু ঈসা মুনিম, জাহাঙ্গীর হোসেন পৌর বিএনপি সম্পাদক মো চান মিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক ওপেল চৌধুরী, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এ সময় প্রধান অতিথি আওয়ামী দু:শাসনে মামলা ও হামলার শিকার উপজেলার সকল পর্যায়ের নির্যাতিত নেতৃবৃন্দকে সম্মাননা ও ফুল দিয়ে বরণ করে নেন। বিভিন্ন ইউনিয়নসহ উপজেলার নেতৃবৃন্দ ও নানা শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন