ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী ব্যবসায়ী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম

গোপালপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মিছিল ও লিফলেট বিতরণ

#

রাহাত শরীফ (গোপালপুর)

২২ অক্টোবর, ২০২৫,  11:48 PM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে গোপালপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আভঙ্গি এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি আভঙ্গি বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় নেতৃত্ব দেন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বাবু, শহর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অটো রিকশা ভ্যান ২৬০৬ সমিতির সভাপতি মো. ইউসুফ আলী, ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুস সালামসহ স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা বহন করে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

এসময় বক্তারা বলেন, সরকার পতন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মাঠে আন্দোলন অব্যাহত থাকবে। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।