ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

গোপালপুরে জামায়াতে ইসলামী’র মোটরসাইকেল শোডাউন

#

রাহাত শরীফ (গোপালপুর)

১৮ অক্টোবর, ২০২৫,  5:45 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সুতি ভি.এম. মাঠ থেকে শুরু হয়ে শিমলা, চাতুটিয়া, ঝাওয়াইল, হেমনগর, আলমনগর, ধোপাকান্দি, গোপালপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোডাউনটি সম্পন্ন হয়।

উক্ত মোটরসাইকেল শোডাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা সেক্রেটারি ও গোপালপুর-ভূঁইয়াপুর আসনের মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।

শোডাউন শেষে দলীয় নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের অবস্থান শক্তিশালী করতেই এ আয়োজন। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন