ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গুলশান থানা যুবদল নেতার উদ্যোগে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

#

নিশাত শাহরিয়ার

০৩ নভেম্বর, ২০২৫,  4:22 PM

news image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে গুলশান থানা যুবদল নেতা চৌধুরী মামুনের উদ্যোগে রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ১৯ নম্বর ওয়ার্ডে (গুলশান-২) বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মহান আল্লাহ পাকের দরবারে দোয়ার আয়োজন করা হয়।

গুলশান থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তরের জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা এতে অংশ নেন। মোনাজাত শেষে উপস্থিত প্রায় সাত শতাধিক মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। সার্বিক বিষয় তত্ত্বাবধানে ছিলেন যুবদল কর্মী ইমরুল হাসান।

এমন আয়োজন সম্পর্কে গুলশান থানা ১৯ নং ওয়ার্ডের যুবদল নেতা চৌধুরী মামুন বলেন, শহীদ জিয়ার একজন আদর্শের সৈনিক হিসেবে বেগম জিয়ার নির্দেশে বিগত সময়গুলোতে স্বৈরাচার পতনের আন্দোলনে প্রাণপণ লড়াই করেছি। বেগম জিয়া হচ্ছেন আমাদের সাহসের বাতিঘর। ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে আমাদের আপোষহীন নেত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। দেশনেত্রীর শারীরিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে আমরা সকলে মিলে দোয়া  করেছি।

চৌধুরী মামুন আরো বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের দেয়া ৩১ দফার বাস্তবায়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বদ্ধপরিকর।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন