ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

গাজীপুরে নকলমুক্ত পরিবেশে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১১ সেপ্টেম্বর, ২০২৬,  9:31 PM

news image

গাজীপুর, ২০২৬ সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে গাজীপুরের ৯টি কেন্দ্রে চলছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ/বিএসএস পরীক্ষা। শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়সূচি মেনে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী।

বাউবি অফিস সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে বিএ/বিএসএস পরীক্ষা-২০২৫। 

পরিসংখ্যান মোট কেন্দ্র: ২৮টি মোট পরীক্ষার্থী: ২ লাখ ৪৭ হাজার ১৩ জন। পুরুষ: ১ লাখ ৪৫ হাজার ৫৭ জন নারী: ১ লাখ ১ হাজার ৪৩৬ জন। সেমিস্টার: ৬টি

বাউবির গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের অধীনে পরীক্ষা হচ্ছে এই ৯টি প্রতিষ্ঠানে- 

১. ধলাদিয়া ডিগ্রি কলেজ

২. কাজী আজিম উদ্দিন কলেজ 

৩. টঙ্গী সরকারি কলেজ

৪. কালিয়াকৈর ডিগ্রি কলেজ

৫. পিয়ার আলী ডিগ্রি কলেজ

৬. ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ

৭. শ্রীপুর সরকারি কলেজ

৮. সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ

৯,কালিয়াকৈর সরকারি কলেজ

সরেজমিনে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হচ্ছে। কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকরা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। নকল ও অসদুপায় ঠেকাতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

পরীক্ষার্থীরা জানান, সুন্দর পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছেন। বাউবির গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল ইসলাম বলেন

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। গাজীপুরের ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীরা যাতে কোনো বিড়ম্বনা ছাড়াই পরীক্ষা দিতে পারেন, সে জন্য কেন্দ্র কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, বাউবির লক্ষ্য শুধু সনদ দেওয়া নয়। দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে শিক্ষা পৌঁছে দিয়ে তাদের যোগ্য নাগরিক হয় হিসেবে গড়ে তোলা। নকলমুক্ত পরীক্ষা সেই লক্ষ্যেরই অংশ।

নির্ধারিত সূচি অনুযায়ী প্রতি শুক্র ও শনিবার সকাল ও বিকাল শিফটে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা চলবে ৬ নভেম্বর ২০২৬ শুক্রবার পর্যন্ত।

পরীক্ষার সার্বিক তদারকি করছেন গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের যেউপ-আঞ্চলিক পরিচালক মো. ওয়াজেদ আলী ও মো. বদরুল ইসলাম

কর্তৃপক্ষ আশা করছে, শেষ দিন পর্যন্ত গাজীপুরের সব কেন্দ্রে এভাবেই স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন