ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

#

নিশাত শাহরিয়ার

০৪ জুলাই, ২০২৬,  2:07 AM

news image

অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলন, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি সভা।

ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মনিরুল হুদা বাবনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুব আলম রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসএর (ভারপ্রাপ্ত) প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশীদ নীলু। 

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাংগঠনিক পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আব্দুর রশীদ নীলু, রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী, মনির উদ্দীন পাপ্পু ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুলহাসনাইন বাবু। 

নিজ নিজ থানার সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও রূপনগর থানার আহ্বায়ক লুৎফুন্নাহার সুমনা, কাফরুল থানার আহ্বায়ক রতন তালুকদার ও সদস্য সচিব রাব্বিকুল ইসলাম সজীব, পল্লবী থানার সমন্বয়কারী আশরাফুল ইসলাম নোমান ও নির্বাহী সমন্বয়কারী প্রদীপ রায়, হাতিরঝিল থানার সমন্বয়কারী আব্দুল কাদের খান ও নির্বাহী সমন্বয়কারী হামিদুল ইসলাম, দক্ষিণখান থানার আহ্বায়ক জিল্লুর রহমান ও যুগ্ম সদস্য সচিব ইয়াসিন ব্যাপারী, শেরেবাংলা নগর থানার সংগঠক রায়হান তাহারাত লিয়ন, উত্তরা পশ্চিম থানার সংগঠক এডভোকেট বিলকিস নাসিমা রহমান তুহিন।

প্রতিনিধি সভায় ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন