ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

গণতন্ত্রী পার্টি কিশোরগঞ্জ জেলা কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০৮ মার্চ, ২০২৬,  3:46 PM

news image

গণতন্ত্রী পার্টি কিশোরগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৭ মার্চ) বিকেলে গৌরাঙ্গ বাজারস্থ জেলা গণতন্ত্রী পার্টির কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টি কিশেরগঞ্জ জেলা কমিটির সভাপতি ও গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। সভা সঞ্চালনা করেন জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান।

আলোচনা সভায়  বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি কিশোরগঞ্জ জেলা কমিটির   সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কী আরজু এবং সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্তু,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী আলমাস। 

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুব ঐক্যের সভাপতি অ্যাডভোকেট রূপক রঞ্জন রায়, অ্যাডভোকেট অনুপম দেবনাথ, জেলা গণতন্ত্রী পার্টির নেতা হাবিবুর রহমান দুলাল, কিশোরগঞ্জ পৌর গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ আলী, করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টি কমিটির সভাপতি সাংবাদিক আবুল মনসুর লনু, সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. ফেরদৌস, মোহাম্মদ আলী লিটন,মহিলা নেত্রী বিলকিস বেগম রোজী, পল্লব কিশোর গুপ্ত, আব্দুর রাশিদ ভূঁইয়া, সুধা বিন্দু, শাহাব উদ্দিন এবং তাড়াইল উপজেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক অলি রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম।

আলোচনা সভায় বক্তারা ইরানে ঘৃণ্য মার্কিন সাম্রাজ্যবাদ ও বর্বর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, নিরীহ মানুষের ওপর এ ধরনের আগ্রাসন মানবতার পরিপন্থী। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়। এতে গণতন্ত্রী পার্টির নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন