ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

খুলনা-১ আসনের এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা

#

মো: ইমাম হোসেন

২৯ জুলাই, ২০২৬,  4:19 AM

news image

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয় বটিয়াঘাটা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে খুলনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খানকে। 

‎মঙ্গলবার সকাল ১১ টায় বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‎বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বটিয়াঘাটা উপজেলা কমান্ড আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বটিয়াঘাটার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার গৌতম। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণন সরকার, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়।

আরো উপস্থিত ছিলেন বটিয়াঘাটা বিএনপির সদস্য সচিব ফারুক খন্দকার, সাবেক বটিয়াঘাটা বিএনপির সভাপতি ৭নং চেয়ারম্যান খায়রুল ইসলাম খান জনি,  বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, যুবদল সদস্য সচিব বাহাদুর মুন্সি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন