ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জের চরপার্বতীতে দোয়া ও মিলাদ মাহফিল

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

০৫ ডিসেম্বর, ২০২৫,  9:31 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের হাজীপাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বাদ আছর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি আয়োজনের সার্বিক সহযোগিতা করেন চরপার্বতী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কোরবান আলী শিপন, মোনিন উল্যাহ ও মাইন উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক মিলন।

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিন উদ্দিন মিয়া, কাউছার আলম বায়তুল ও বিএনপি নেতা ফারুক আলম।

উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি কবির আহমেদ ও নুরুল হুদা হুদন, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরুল আলম মাসুম, ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুল হক জামসেদ, নুর মোহাম্মদ মিস্টার, সিনিয়র সহ-সভাপতি শারাফত আলী সোহাগ, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার রাহাতসহ স্থানীয় নেতাকর্মীরা।

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন