ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান

কোম্পানীগঞ্জে রহমানিয়া মাদ্রাসায় ১২ জন হাফেজকে পাগড়ি প্রদান ও বিদায়ী সংবর্ধনা

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

২৫ জানুয়ারি, ২০২৬,  11:29 AM

news image

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে অবস্থিত রহমানিয়া মাদ্রাসায় হেফজ সম্পন্নকারী ১২ জন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মরহুম হাজী আসলাম মাস্টার বাড়ির দরজায় অবস্থিত রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে পাগড়ি প্রদান, সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিবছরের ন্যায় এ বছরও ১২ জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়। রহমানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫০০’র অধিক শিক্ষার্থী হিফজ সম্পন্ন করে দেশে ও বিদেশে সুনামের সঙ্গে দ্বীনি খেদমত করে যাচ্ছেন।

রহমানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মোজাম্মেল হক আজারী।

বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন সোনাগাজী মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ইসমাইল হোসেন।

প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরুন নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, আবদুল হাকিম বিএসসি, রহমানিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ ইয়াসিন এবং হেফজ বিভাগের প্রধান হাফেজ আরিফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, পাগড়ি পরিয়ে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন