ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

১৩ জুন, ২০২৬,  11:41 PM

news image

যুক্তির আলোয় গড়ি আগামীর নেতৃত্ব—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উদয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।

উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৮টি দলে অংশগ্রহণ করে। দু'দিন ব্যাপী প্রাণবন্ত যুক্তি-তর্ক ও মেধার লড়াইয়ে শিক্ষার্থীরা তাদের চিন্তাশক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলি তুলে ধরে।

উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সদস্যদের সার্বিক পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জজ ও বিশেষ আদালতের বিচারক শফিকুল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কোম্পানীগঞ্জ মডেল হাই  স্কুলকে পরাজিত করে মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেধা, যুক্তি ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন