ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কুড়িগ্রাম সফরে আসছেন তারেক রহমান

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

০৯ জানুয়ারি, ২০২৬,  3:41 AM

news image

চার দিনের উত্তরবঙ্গ সফর কর্মসূচিতে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামেও সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

আগামী ১৩ জানুয়ারি রাতে তিনি কুড়িগ্রাম পৌঁছাবেন। তার সফরসূচির রুট ম্যাপে কুড়িগ্রাম সফরের বিষয়টি নির্ধারণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্র জানায়, তারেক রহমান তার সফরকালে আগামী ১৩ জানুয়ারি সন্ধ্যায় লালমনিরহাট পৌঁছাবেন। ওই দিন রাতে লালমনিরহাট থেকে জেলার বড়বাড়ী হয়ে তার কুড়িগ্রাম সদরে পৌঁছানোর কথা রয়েছে। কুড়িগ্রাম থেকে তিনি ওই রাতেই রংপুর ফিরে যাবেন।

এদিকে, তারেক রহমানের কুড়িগ্রাম সফর উপলক্ষে সম্ভাব্য ভেন্যু নির্ধারণে আগামী ৯ জানুয়ারি জরুরি যৌথ সভা ডেকেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। ওই সভায় তারেক রহমানের জন্য সম্ভাব্য ভেন্যু নির্ধারণ করা হবে।

জেলা বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সম্ভাব্য ভেন্যু হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠকে পছন্দের তালিকায় রাখা হয়েছে। ওই মাঠে তারেক রহমানের জন্য মঞ্চ প্রস্তুত করা হবে। আর উপস্থিত লোকজনের জন্য মঞ্চের সামনে চেয়ার দেওয়া হবে।

সূত্র জানায়, নির্বাচনি আচরণবিধির বাধ্যবাধকতার বিষয় থাকায় কোনও জনসভা বা মিটিং আয়োজন করা হচ্ছে না। দলীয় কোনও ব্যানার-ফেস্টুনও থাকবে না। তারেক রহমান জেলার জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর মঞ্চস্থলে দোয়া মাহফিলে অংশ নিয়ে কর্মসূচি শেষ করবেন। 

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কুড়িগ্রাম আসবেন। এটা কুড়িগ্রামবাসীর জন্য আনন্দের সংবাদ। তবে তার এই সফর রাজনৈতিক নয়। তিনি জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দোয়ায় অংশ নেবেন। তবে এখনও ভেন্যু নির্ধারণ করা হয়নি। আগামীকাল (৯ জানুয়ারি) জেলায় যৌথসভা ডাকা হয়েছে। সভায় ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন