ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রাম সদরে হলোখানা ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

১১ নভেম্বর, ২০২৫,  2:47 AM

news image

কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির নির্বাচনী সমন্বয় সভা ১০ নভেম্বর সন্ধ্যা সাতটায় জেলা বিএনপির পার্টি অফিসে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা বিএনপি সন্মানীত আহবায়ক মোস্তফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উমর ফারুক, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক খলিলুর রহমান খলিল,সদস্য ফারুক হোসেন, হলোখানা ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব নুরইসলামসহ ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  প্রতিটি নেতা কর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে তাদের ভালো মন্দের ভাগীদার হয়ে জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। 

সভাটি সন্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র নেতা হলোখানা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান উমর ফারক।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন