ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২০ নভেম্বর, ২০২৫,  12:44 AM

news image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুপুরে সোনাহাট স্থলবন্দরগামী সড়কের ঘুণ্টিঘর এলাকায় এবং আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট বাজারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দর দিক থেকে আসা একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক মজিবর রহমান (৪০) যানটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মজিবর রহমান উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার কদমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে।

অন্যদিকে, জয়মনিরহাট বাজারে একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হন।

আহতরা হলেন—পাথরডুবী ইউনিয়নের মাইদুল (২৮), মো. সেলিম (২২), মো. সোহেল (২৮) এবং জয়মনিরহাট ইউনিয়নের বাতেন আলী (৬০)। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, মজিবর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, নিহত মজিবরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন