ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রামে বিশেষ অভিযান শ্রমিক লীগের ৩ জন গ্রেপ্তার

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

১৫ নভেম্বর, ২০২৫,  9:05 PM

news image

কুড়িগ্রামে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

গ্রেপ্তার তিন নেতা হলেন— জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সহসভাপতি সিদ্দিকুল ইসলাম (৩৬), অলী আহম্মেদ (৫৫) এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আ. রাজ্জাক (৪৮)।

ওসি আশরাফুল ইসলাম জানান, শনিবার গ্রেপ্তার আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন