ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবে গণতন্ত্রী পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০৫ জুন, ২০২৬,  11:03 PM

news image

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গণতন্ত্রী পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় ভৈরব উপজেলা সদরের ভৈরবপুর উত্তর পাড়ার বশির প্লাজা মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম।

ভৈরব উপজেলা গণতন্ত্রী পার্টির কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং কিশোরগঞ্জ পৌর গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আজ হুমকির মুখে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রী পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দলের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য গিয়াস উদ্দিন খান মিল্কি আরজু, এনামুল হক চৌধুরী আলমাস, কমল ঘোষ, হরি প্রসাদ মিত্র, মিরাজুল ইসলাম জামান ও শফি রেজা নূর মজুমদার,গোলজার আহমেদ,ফখর উদ্দিন আহমেদ খোকন।

এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, সিলেট মহানগর গণতন্ত্রী পার্টির সভাপতি প্রাণ কান্ত দাস, কিশোরগঞ্জ সদর উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল, কিশোরগঞ্জ জেলা জাতীয় যুব ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট রূপক রঞ্জন রায়, ভৈরব উপজেলা গণতন্ত্রী পার্টির নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক বশির আহমেদ।

সমাবেশে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কামরুল ইসলাম, অ্যাডভোকেট অনুপম দেবনাথ, অ্যাডভোকেট সুদীপ্ত সাহা দীপ, অ্যাডভোকেট শিল্পী রাণী সাহা, করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি সাংবাদিক আবুল মনসুর লনু, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক, মোহাম্মদ আলী লিটন, ভৈরব উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় যাদব ও অর্থ সম্পাদক মহি উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন