ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কালীগঞ্জে বিএনপির প্রার্থী ফজলুল হক মিলনের পক্ষে নির্বাচনী গণসংযোগ

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৪ নভেম্বর, ২০২৫,  10:52 PM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযেগী সংগঠনের উদ্যোগে দক্ষিণ সোম পাঠান বাড়ীতে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু।

প্রধান বক্তা ছিলেন তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন। বিশেষ বক্তা  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন। 

ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাছেদ বাচ্চু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আকন্দ, সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা মো. নাজমুল হাই মামুন। 

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মস্তফা দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. আলম শেখ, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. মনির হোসেন, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ডা. মো. সেলিম মাহমুদ, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. তাজুল ইসলাম, মো. ইব্রাহিম ভূইয়া রমজান প্রমূখ।

বক্তাগণ আগামী জাতীয় নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী সাবেক এমপি আলহাজ্ব একে এম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

এ সময় অন্যান্যের মাঝে ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. তোফাজ্জল হোসেন, মো. মোন্তাজ উদ্দিন মুন্তু সহ তুমলিয়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন