ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৭ অক্টোবর, ২০২৫,  10:18 PM

news image

সারা দেশব্যাপী গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বাদ আছর বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পিআরসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্রের সামনে সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমির হাজী আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. খায়রুল হাসান।

কালীগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মাওলানা মো. আমিমুল এহসান এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের শুরা সদস্য মো. মোখলেছুর রহমান খান, উপজেলা নায়েবে আমীর মাওলানা মো. বদিউজ্জামান ও মাওলঅনা মো. শফিউল্লাহ প্রমূখ। এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন