ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালীগঞ্জে ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

৩১ জানুয়ারি, ২০২৬,  1:31 AM

news image

গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারী) সকাল থেকে দিনভর বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, একক ও দলীয় অভিনয়, নৃত্য, ছড়া-কবিতা আবৃত্তি, শিক্ষার্থী ও অভিভাবকদের কুইজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম খান তুষারের সঞ্চালনায় ও সভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিঃ এর চেয়ারম্যান তরফদার নিগার সুলতানা সিথি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক শামসুজ্জামান খান স্বপন মিয়া, জাহাঙ্গীর হোসেন খান কচি মিয়া, সউদ খান, ছাদিম মিয়া ও আবুল হাসেম খান। 

প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সন্ধ্যার পর অতিথিগন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কাার তুলে দেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন