ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০১ জুলাই, ২০২৬,  11:01 PM

news image

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং এলাকার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কালীগঞ্জ পৌর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।  

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসস্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, টংঘর ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।   

স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসস্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় ফুটপাত ও সড়কের বড় অংশ অবৈধভাবে দখল করায় পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছিলেন না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে নিরাপত্তা হুমকির মুখে পড়ছিলেন।

সড়কে তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হতো, বিশেষ করে অফিসগামী মানুষ, দূরপাল্লার যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগ পোহাতেন। উচ্ছেদ অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।  

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা মনে করছেন, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে কালীগঞ্জ পৌর এলাকার দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, কালীগঞ্জের অন্যতম ব্যস্ত এ রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। নগরবাসীর স্বার্থে কোনো অবৈধ দখল বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন