ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

৩০ এপ্রিল, ২০২৬,  9:36 PM

news image

কালীগঞ্জে (গাজীপুর), ৩০ এপ্রিল ২০২৬ উৎসবমুখর পরিবেশে গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা দলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।  

এস এম নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পানজোরা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। একমাত্র জয়সূচক গোলটি করেন নুসরাত জাহান।  

উত্তর সোম সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কৌচান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জেতে। জয়সূচক গোল করেন হামীম হাসান।  

সেরা খেলোয়াড় (বালিকা)- আয়েশা জান্নাত ত্বোহা, পানজোরা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেরা খেলোয়াড়- হামীম হাসান, উত্তর সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন।

এছাড়া আয়োজক কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন দুই দলকে দুটি করে ফুটবল উপহার দেওয়া হয়।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিঞা, উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাকটর পারভীন জাহান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, সুমাইয়া বিনতে শরীফ, শারমীন শাহী ও মনিরা বেগম।  

অনুষ্ঠানে বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম দর্জি, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ আকন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন