ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১২ অক্টোবর, ২০২৬,  9:05 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন-উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের শ্যামল রোজারিও (৫৭) এবং রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম (৪৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকালে শ্যামল রোজারিও অটোরিকশায় কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিন সকালে স্বামীর জন্য নাস্তা নিয়ে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন গৃহবধূ রোকেয়া বেগম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইমরান খান জানান, শ্যামলকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয় এবং রোকেয়াকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার কিছুক্ষণ পর তিনি মারা যান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন