ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালীগঞ্জে তুমলিয়া ইউপির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৬ আগস্ট, ২০২৬,  5:39 AM

news image

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত সোমবার বিকেলে তুমলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান এডহক কমিটির দাতা সদস্য মো. আল-আমিন দেওয়ানের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন তুমলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ইউপি সদস্য শিখা বেগম, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম। এসব সামগ্রী পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন।

তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। তাই বিদ্যালয়গুলোতে খেলাধুলার পরিবেশ তৈরি ও সুস্থ-মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রীর অভাব ছিল। ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন