ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালীগঞ্জে জাসাস নেতৃবৃন্দের ৩১ দফার লিফলেট বিতরন ও গণসংযোগ

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৭ অক্টোবর, ২০২৫,  10:27 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে উপজেলা জাসাস নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও গণসংযোগ করা করেছেন।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু, যুগ্ম আহবায়ক বাদল ফকির, মো. মোবারক হোসেন ও উপজেলা জাসাসের আহবায়ক কমিটির সদস্য পনির খন্দকার। এ সময় উপজেলা জাসাসের অন্যান্য নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুর-৫ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের শিক্ষাজীবন, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গণ, কালীগঞ্জের উন্নয়নে ভূমিকা এবং কালীগঞ্জ নিয়ে তার ভাবনা সংবলিত লিফলেট বিতরণ করেছেন কালীগঞ্জ উপজেলা জাসাসের নেতৃবৃন্দ। 

সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী দক্ষিণপাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী, চায়ের দোকানি, শ্রমজীবি, কর্মজীবি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। জাসাসের নেতৃবৃন্দ সবার সাথে সালাম ও কুশল বিনিময় করে আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট প্রার্থনা করেন।

তুমলিয়া ইউনিয়নের বোয়ালী, মিশন মোড়, চুয়ারিখোলা, মানিকপুর, ভাইয়াসূতি, ফিরিন্দা, টিউরী, অলুয়া, উত্তর সোম ও দক্ষিণ সোম এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে লিফলেট বিতরণ করেন।

এই সময় অন্যান্যের মাঝে উপজেলা জাসাসের উপদেষ্টা কমিটির সদস্য হারিছ আহমেদ, জাসাস নেতা আল-আমিন, চন্দন কুমার, সফিকুল ইসলাম, মো. রাসেদ, সজিব মিয়া, মো. রিফাত সহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন