ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কালীগঞ্জে অতিরিক্ত সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীর জরিমানা

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  10:13 PM

news image

গাজীপুরে কালীগঞ্জে ২ সেপ্টেম্বর স্টক রেজিস্ট্রারে উল্লেখিত পরিমাণের চেয়ে বেশি সার মজুদ রাখায় গাজীপুরের কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত উপজেলার প্রকাশ ট্রেডার্স ও মেসার্স এস এস করপোরেশন নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানকালে স্টক রেজিস্ট্রারে উল্লেখিত সারের মজুদের তুলনায় বাস্তবে বেশি সার মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।

পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ০৬ ধারায় দুইটি মামলায় প্রত্যেক ব্যবসায়ীকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রকাশ ট্রেডার্স স্বত্বাধিকারী নির্মল দাস (৬০) এবং মেসার্স এস এস করপোরেশন স্বত্বাধিকারী শরীফ ভূইয়াকে এই জরিমানা করা হয়। 

মামলাগুলোতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানান, বাজারে সারসহ অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ ও বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন