ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

করিমগঞ্জে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পশ্চিম খয়রত সড়ক

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৩ আগস্ট, ২০২৬,  12:26 PM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত মোড় থেকে পশ্চিম খয়রত গ্রামের সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে সড়কে জমে থাকছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই খয়রত মোড় থেকে পশ্চিম খয়রত গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। এতে পথচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি জমে থাকায় সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসলেও কার্যকর কোনো সমাধান হয়নি।

গ্রামবাসীরা জানান, পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সড়কে আটকে থাকে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের চলাচলে বেশি সমস্যা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির উন্নয়ন ও পানি নিষ্কাশনের জন্য গুণধর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দ্রুত সড়কটির উন্নয়ন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন