ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কবি ও সাংবাদিক সৌমিত্র দেবের প্রথম মৃত্যুবার্ষিকী

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২১ এপ্রিল, ২০২৬,  11:46 AM

news image

কবি ও সাংবাদিকতায় সততা, দক্ষতা এবং দায়িত্বশীলতার উজ্জ্বল আলো ছড়িয়ে গেছেন কবি ও সাংবাদিক, লেখক, গবেষক সৌমিত্র দেব। সেই আলো পথ দেখাবে আগামীকে।

সাংবাদিকতা প্রতিকূল পরিবেশ অতিক্রম করে পেশাগত উৎকর্ষে সমৃদ্ধ হবে। সৃষ্টিশীল মানুষ মরে না, সৃষ্টিকর্মের মধ্যেই বেঁচে থাকেন। সৌমিত্র দেব ছিলেন আছেন থাকবেন।

রেডটাইমস ডটকম বিডি এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৌমিত্র দেব প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় এসব কথা বলেছেন বিশিষ্টজনেরা। স্মরণসভার শুরুতেই শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সৌমিত্র দেবের প্রতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়।

কবি ও সাংবাদিক, লেখক, গবেষক সৌমিত্র দেব গত বছরের (১৫ এপ্রিল) মৃত্যু বরন করেন। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে সৌমিত্র স্মৃতি সংসদের আয়োজনে শুক্রবার (১৭ইএপ্রিল) মৌলভীবাজার সৈয়দ মুজতবা আলী মিলনায়তন (পাবলিক লাইব্রেরি) কবি,লেখক, সাংবাদিক ও গবেষক সৌমিত্র দেব এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন শর্মীলা প্রেন্টিস। সঞ্চালনায় ছিলেন এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস। এতে বিভিন্ন, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।

সৌমিত্র দেবের স্মরণ সভায় বক্তব্য রাখেন, মহিদুর রহমান, প্রাভাত দেবনাথ, রামেন্দু দাস। এহসান্য চৌধুরী চায়না, শিব প্র্যসন্ন ভট্টাচার্য, মিসেস রিপল্পী দে, মিসেস তাপরাজিতা রায়, আ.স.ম সালেহ সুহেল, জোতিষ মোহান্ড, মিসেস রেমানা চৌধুরী, বিজিৎ দত্ত, এডভোকেট আবু রেজা ইমন, সাহাদাৎ হোসেন, সালেহ এলাহী কুটি, আহমদ আফরোজ রাজু প্রমুখ।

স্মরণসভায় সৌমিত্র দেবের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর বোন শর্মীলা প্রেন্টিস,বোনের স্বামী এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস এবং ভাগনে এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন