ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কচুয়ায় আলোচিত ফাতেমা বেগম হত্যার ৬ ঘন্টার মধ্যে খুনী গ্রেফতার

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

৩০ জুন, ২০২৬,  6:07 PM

news image

চাঁদপুরের কচুয়ার বেরকোটা গ্রামের আলোচিত ফাতেমা বেগম হত্যার সাথে জড়িত মূল ঘাতক ইয়াছিন মিয়াজী (২১) কে ঘটনার ৬ ঘন্টার মধ্যে স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।

ওসি মো: আজিজুল ইসলাম বলেন, রবিবার রাতে উপজেলার বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে বৃদ্ধা ফাতেমা বেগমের গৃহে একই গ্রামের বখাটে ইয়াছিন মিয়াজী সিধ কেটে প্রবেশ করে|

এসময় বৃদ্ধার গলার ও কানের স্বর্ণ নেওয়ার সময় টের পেয়ে বৃদ্ধা বাধাঁ দিলে তাকে ধারালো ছুড়ি দিয়ে হত্যা করে পালিয়ে যায়|

ওইদিন সন্দেহভাজন তাকে আটক করে জিজ্ঞেসাবাদ করে তার তথ্য অনুসারে তার গৃহ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে নেশার টাকা জোগাড় করতে না পেরে চুরির পথ বেছেঁ নেয় ইয়াছিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন বৃদ্ধাকে হত্যার ঘটনা শিকার করেছে। এঘটনায় নিহতের ছেলে মো: শাখাওয়াত হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে রবিবার রাতে একই গ্রামের বগু মিয়াজীর ছেলে ইয়াছিন মিয়াজী সিধ কেটে গৃহে প্রবেশ করে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন