ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০১ মে, ২০২৬,  9:52 PM

news image

মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিকায়ন নান্দনিকতায় নৈপুণ্যে রং তুলির আঁচড়ে গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয।

শুক্রবার (১লা মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান ফটকের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ভিত্তিপ্রস্তর কালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ,প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মাওলানা দুরুদ আহমেদ, পিটিএ সভাপতি আব্দুল মুহিত, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়েজউদ্দিন সামছু, সমাজসেবক আংগুর চৌধুরী, সাংবাদিক রিপন মিয়া, শিক্ষক আমজাদ হোসেন, মিলাদ মিয়া, আব্দুস শহিদ প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন গোরারাই জামে মসজিদের ইমাম মাওলানা দুরুদ আহমেদ।বিদ‍্যালয় দাতা পরিবারের সদস্য সাহেদুল ইসলাম ও গোরারাই গ্রামের প্রয়াত আব্দুল মুকিদ চৌধুরীর পরিবার এবং এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় এই গেইটের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে দায়ীত্বশীল সূত্রে জানা যায়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন