ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ওসির সামনে ৫ লক্ষ টাকা চাঁদা চাওয়া যুবদল নেতা আটক

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০১ মার্চ, ২০২৬,  1:29 AM

news image

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে ওসি ও সরকারি কর্মকর্তাদের সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে গ্রেফতার করেছে নাটোর জেলা গোয়েন্দা(ডিবি ) পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি-২০২৬) দুপুরে তাকে নাজিরপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। রাজা স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের আস্থাভাজন হিসেবেই এলাকায় বেশি পরিচিত বলে জানা গেছে।

উল্লেখ্য যে, গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সভাকক্ষে হাটবাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা শেষে হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপুকে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি করাকে কেন্দ্র করে করা একটি এজাহারের সূত্র ধরে রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম সংবাদ কর্মীদের জানান, গুরুদাসপুর থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম তপুর অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে রাজাকে নাজিরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন