ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ওএমএসের আটা বিতরণে অনিয়মের অভিযোগ, তিন খাদ্য কর্মকর্তা বরখাস্ত

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

৩১ জুলাই, ২০২৬,  1:48 AM

news image

জয়পুরহাটের কালাই উপজেলায় খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় আটা বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে তিন খাদ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অভিযোগ রয়েছে, ওএমএস কর্মসূচির আওতায় বরাদ্দ ও বিতরণ করা আটা নিয়ে জানতে চাইলে কালাই উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহমেদ বলেন, “সবাই মিলেমিশে খাই। আটা কয় টন আসে, আমরা সবাই ভাই-ব্রাদার মিলে-মিশে খাই।” এ ধরনের অনিয়ম বন্ধ করা হবে কি না—এমন প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব না দিয়ে হাসতে থাকেন বলেও অভিযোগ উঠেছে।

কর্মকর্তার এমন বক্তব্যের বিষয়টি ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সরকারি খাদ্য কর্মসূচিতে অনিয়মের অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তা খতিয়ে দেখে তিন খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সরকারি খাদ্য কর্মসূচিতে অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, ওএমএসের মতো জনকল্যাণমূলক কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ না দিয়ে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের প্রত্যাশা, সরকারি বরাদ্দের খাদ্যসামগ্রী প্রকৃত উপকারভোগীদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন