ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

এনটিআরসিএ ভবনে তালা দিল চাকরি প্রত্যাশীরা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৫,  6:07 PM

news image

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দপ্তরের ফটকে তালা দিয়েছেন একদল চাকরিপ্রত্যাশী।

সোমবার বেলা পৌনে ৪টার দিকে তারা তালা লাগিয়ে ভবনের ভেতরে অবস্থান নেন। পরে বিকাল সাড়ে ৪টায় তালা ভেঙে আন্দোলনকারীদের ভবনের বাইরে বের করে দেয় পুলিশ। এরপর থেকে পুলিশ ভেতরে আর আন্দোলনকারীরা বাইরে অবস্থান করছেন।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা এদিন শাহবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলামোটর এলাকা ঘুরে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান নেন।

এসময় তারা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দালালি না মেধা; মেধা, মেধা’, ‘থাকার কথা পাঠশালায়, আমরা কেন রাস্তায়’, ‘তুমি কে- আমি কে, সনদধারী, সনদধারী’সহ নানা স্লোগান দেয়।‌


logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন