ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঈদুল ফিতর উপলক্ষে গণতন্ত্রী পার্টির শুভেচ্ছা

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২০ মার্চ, ২০২৬,  10:42 PM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ শুভেচ্ছা বার্তা জানান, এক মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের সামনে নিয়ে আসে সংযম, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা।

এই পবিত্র উৎসবের আনন্দ যেন সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এ প্রত্যাশা ব্যক্ত করেছে দলটি।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলাই গণতন্ত্রী পার্টির লক্ষ্য। ঈদের এই পবিত্র দিনে সেই আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই,পারস্পরিক সম্প্রীতি ও সহনশীলতার পরিবেশ জোরদার করি।

গণতন্ত্রী পার্টি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন