ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৫,  2:55 AM

news image

আগামী নির্বাচনের আগে তো নয়ই অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে যা কিছু বলেছেন তা থিউরিটিক্যাল’।

বুধবার দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন করেন আইন উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সকলকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। এখানে পাহাড়ি, বাঙালি বলে ভেদাভেদের যে দেয়াল তুলে দেয়া হয় সেটা ঠিক নয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এর পেছনে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

মণ্ডপ পরিদর্শনকালে আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব লিমন শাহা কানুসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন