ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ

আল্লাহভীতিতে বদলে যাওয়া অনন্য এক দৃষ্টান্ত আজমত আলী

#

রাহাত শরীফ (গোপালপুর)

০৯ অক্টোবর, ২০২৫,  5:21 PM

news image

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের পলাশিয়া গ্রামের আজমত আলী (পিতা: হাসমত আলী) এক সময় ছিলেন মাদক ও গাঁজার সঙ্গে জড়িত। সংসারে দুই মেয়ে ও এক ছেলে—তিনজনই বিবাহিত। অতীতে তিনি ও তার স্ত্রী দুজনেই গাঁজা সেবন এবং বিক্রির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তবে আল্লাহ তায়ালার ভয় ও অনুতাপ থেকে তিনি সেই অন্ধকার জীবনকে পেছনে ফেলে এক নতুন জীবনের পথে হাঁটেন। দীর্ঘদিন যাবত তিনি মাদক থেকে সম্পূর্ণ বিরত থেকে আল্লাহর পথে ফিরে এসেছেন।

গত পাঁচ বছর ধরে আজমত আলী বিনা পারিশ্রমিকে স্থানীয় মসজিদের সেবা করে যাচ্ছেন। আজান দেওয়া, মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঝাড়ু দেওয়া—সবকিছুই তিনি নিজ হাতে করেন, বিনিময়ে কোনো কিছু গ্রহণ করেন না।

আজমত আলী বলেন, আমি এখন শুধু আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় এই কাজগুলো করি। যতদিন বেঁচে থাকব, ততদিন বিনামূল্যে মসজিদের সেবা করে যেতে চাই।

স্থানীয়রা জানান, একসময়ের মাদকাসক্ত আজমত আলীর এই পরিবর্তন পুরো গ্রামবাসীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। তাঁর মতো মানুষই প্রমাণ করেন—আল্লাহর ভয় মানুষকে যেকোনো অন্ধকার পথ থেকে আলোয় ফিরিয়ে আনতে পারে।