ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত

#

নিশাত শাহরিয়ার

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  1:38 AM

news image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের কথা বললেও বাস্তবে তারা শরিয়াহ আইন অনুযায়ী দেশ চালাতে চায় না। প্রচলিত আইনে দেশ পরিচালনার পাশাপাশি তারা আমেরিকা ও ভারতের গোলামি করতে চায়। জনগণ এসব ভাঁওতাবাজির রাজনীতি দেখতে চায় না। ইসলাম নিয়ে জামায়াতের এসব তামাশা ধর্মপ্রাণ মুসলমানরা বরদাস্ত করবে না। জামায়াতের মুখে এক কথা, অন্তরে অন্যটা। দ্বিচারিতা আচরণ কোনো ইসলামী দলের হতে পারে না।

রোববার (১লা ফেব্রুয়ারী) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সমর্থনে জনসভাটি আয়োজন করা হয়।

খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা হাবিবুর রহমান মিসবাহ, জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুরের সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক জহির উদ্দীন প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন