ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

অসহায় মানুষের পাশে মানবিক মনের মানুষ বিএনপি নেতা কর্নেল আজাদ

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

০৫ অক্টোবর, ২০২৫,  3:21 PM

news image

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিভিন্ন সময়ে তিনি দরিদ্র, গৃহহীন ও অসুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসছেন।

শনিবার (০৪ অক্টোবর) সম্প্রতি কুড়ালিয়া ইউনিয়নের মো. রফিকুল ইসলাম রাজন (২২) ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দীর্ঘ সময় কোমর থেকে পায়ে শক্তি হারিয়ে অসুস্থ অবস্থায় ছিলেন তিনি। টাকার অভাবে করতে পারেনি চিকিৎসা। খবর পেয়ে ছুটে যায় কর্নেল আজাদ এবং তার  উদ্যোগে করানো হয় চিকিৎসা। বর্তমানে রাজন আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়াও একই এলাকার মো. আবু হানিফ তুলা (৪৫) স্ট্রোক করার পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তাঁর দুই ছেলে অসুস্থ এবং চোখের সমস্যায় ভুগছেন। কর্নেল আজাদ তাদের পরিবারের খোঁজখবর নেন এবং সহযোগিতার হাত বাড়ান।

স্থানীয়রা জানান, কর্নেল আজাদ শুধু রাজনীতি নয় সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সবসময় এগিয়ে আসেন। তিনি গত ১ বছরে অসহায় মানুষদের মাঝে ৯ টি ঘর স্থাপন করে দিয়েছে। তাঁর এ ধরনের উদ্যোগে এলাকায় সাধারণ মানুষ আশার আলো দেখছেন। মানবিক কর্মকাণ্ডের কারণে প্রতিদিনই তাঁর জনপ্রিয়তা বাড়ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন