ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে ভোলায় জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা উপস্থাপক নিশাত শাহরিয়ারকে কালো তালিকাভুক্ত করা আওয়ামী ফ্যাসিবাদীরা এখনো বহাল বাংলাদেশ বেতারে মিরপুর মাজার রোডে হোটেল ঈগলে স্পার নামে চলছে দেহ ব্যবসা ও ব্ল্যাক মেইলিং রাজধানীর ধানমন্ডি এলাকার বেসরকারি হাসপাতাল সমূহ সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যুতে এবি পার্টির গভীর শোক নারীকে অপহরণের চেষ্টায় অভিযুক্তদের ৩ জন গ্রেপ্তার বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ওপরে সশস্ত্র হামলা ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভোলা ভেদুরিয়া সিরাজ মাঝির অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন বড়লেখায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া

#

মতিন গাজী (যশোর)

২৫ জানুয়ারি, ২০২৬,  11:25 AM

news image

যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগর উপজেলা ইউনিটের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও স্থানীয় প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে এ পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগর উপজেলা ইউনিটের প্রধান উপদেষ্টা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলার সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদের সদস্য বদর উদ্দিন বাবুল, ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ দিনু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মালেকুজামান কাকা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসিবুর রহমান শামীম।

অভয়নগর উপজেলা ইউনিটের ইউনিট প্রধান হারুন-অর-রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান।

আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, প্রিন্স সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, অভয়নগর উপজেলা ইউনিটের ডেপুটি ইউনিট প্রধান কামরুল ইসলাম প্রমুখ। 

বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ, ঐক্য ও সমাজের প্রতি দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ স্থানীয় প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।