ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানা ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশা থানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা জাতীয় সংসদে শোক প্রস্তাব প্রসঙ্গে গণতন্ত্রী পার্টির বিবৃতি এক ফসলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

অভয়নগরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান আরোহীর মৃত্যু

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

১৫ অক্টোবর, ২০২৫,  10:02 PM

news image

যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৬০) নামের এক অটোভ্যান আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৫০মিনিটের দিকে অভয়নগর থানাধীন চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন যশোর–খুলনা মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিকুল ইসলাম (৬০), রাজারহাট রামনগর ইউনিয়নের কোতোয়ালি থানার মৃত আনারুল ইসলামের ছেলে। তিনি পেশায় ছিলেন অটোভ্যান চালক। ঘটনার সময় তিনি ব্যাটারিচালিত ভ্যানে করে অভয়নগরের দিকে আসছিলেন। পথে তার সামনে থাকা অজ্ঞাতনামা একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রফিকুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি দ্রুতগতিতে চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সংবাদ পেয়ে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করে। বর্তমানে নিহতের মরদেহ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাখা হয়েছে।

এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলুল করিন জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ট্রাক ও চালককে শনাক্তে অভিযান চলছে।