ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

০৯ জুন, ২০২৬,  1:06 AM

news image

যশোরের অভয়নগর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে।”

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের যশোর জেলা ব্যবস্থাপক অ্যাডভোকেট মহিতোষ কুমার রায় এবং উপজেলা সমন্বয়কারী সোনিয়া দে।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত একটি কার্যকর ও সহজলভ্য ব্যবস্থা। বিশেষ করে পারিবারিক ও সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত অভয়নগর উপজেলার গ্রাম আদালতে মোট ৭২৯টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ৬৯৭টি এবং জেলা আদালত থেকে প্রেরিত ৩২টি মামলা রয়েছে।

দায়েরকৃত মামলার মধ্যে ৪৭৫টি দেওয়ানি ও ২২৭টি ফৌজদারি প্রকৃতির। এ সময় জানানো হয়, গ্রাম আদালতের মাধ্যমে মোট ৭৩৬টি মামলার নিষ্পত্তি ও সমাধান হয়েছে।

এর মধ্যে ৬৩৪টি মামলা নিষ্পত্তি এবং ১০২টি মামলা বাতিল বা খারিজ করা হয়েছে। নিষ্পত্তিকৃত মামলার মধ্যে ৬২৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ হিসেবে আদায় করা হয়েছে প্রায় ১ কোটি ৩১ লাখ ৬৯ হাজার ২৫০ টাকা।