ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

অবৈধ বালু উত্তোলনে ঝিনাই নদীতে অভিযান

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৬ নভেম্বর, ২০২৫,  10:24 PM

news image

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বুধবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাই নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার এবং বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে।

​প্রাপ্ত সংবাদের ভিত্তিতে, সকাল ৮:০০টা থেকে ৯:৩০টা পর্যন্ত দিঘলকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাগুনডালি গ্রামে ঝিনাই নদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানের সময় অবৈধ ড্রেজার বা পাইপের মালিক দাবিদার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। স্থানীয় জনগণও মালিকের নাম জানাতে পারেননি। মালিক দাবিদার না থাকায় ড্রেজারটি ব্যবহারের অনুপযোগী করে বিনষ্ট করা হয় এবং পাইপগুলো ধ্বংস করা হয়।অভিযান পরিচালনাকালে স্থানীয় মেম্বার এবং গ্রাম পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

​​অবৈধ ড্রেজারের মালিককে খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে অবিলম্বে ড্রেজারের মালিকের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

​অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে জানানো হয়েছে, অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ পাওয়া মাত্রই দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন