ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা লিটন মাহমুদ বাবুর তীব্র প্রতিবাদ

#

নিশাত শাহরিয়ার

১৮ এপ্রিল, ২০২৬,  6:57 AM

news image

আওয়ামী লীগের দোসর হিসেবে চিন্হিত কিছু হলুদ সাংবাদিক দুই চার হাজার টাকার বিনিময়ে সাংবাদিকতার নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আওয়ামী সুবিধাভোগী একটি শ্রেণীর পক্ষ নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু। 

করাপশনবিডিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নাম পরিচয়হীন কিছু সংবাদপত্রে আমার ছবিসহ নাম বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে যা কিনা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী।

লিটন মাহমুদ বাবু বলেন, ১৯৯৩ সাল থেকে ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমার রাজনীতির পথ চলা শুরু। দীর্ঘ সময় ধরে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছি। 

স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন মাহমুদ বাবু জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ২৭টি মামলা ও একাধিকবার কারাবরণ করেছি। পরিবারও অনেক অবর্ণনীয় মানসিক নির্যাতনের সম্মুখীন হয়েছে। 

তিনি বলেন, ২০২৪ সালের ৭ই জানুয়ারির নির্বাচনের আগে আমার ছেলের স্কুলের টিচার ও বাসার টিচারকে Rab তুলে নিয়ে যায়। শুধুমাত্র আমার ছেলেকে ধরে আমার উপর চাপ সৃষ্টি করার জন্য যার সাক্ষী আমার বন্ধু মোহাম্মদপুর থানা বিএনপির অন্যতম যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুদ ও আমার সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। এতকিছুর পরও দলের সকল কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে জানান স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের এই নেতা। 

সাবেক ছাত্রদল নেতা লিটন মাহমুদ বাবু বলেন, রাজনৈতিক মামলার বাইরে ঢাকা শহরের কোন থানাতে আমার বিরুদ্ধে মামলা তো দূরের কথা কোন অভিযোগ পর্যন্ত নেই।

তিনি এমন অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে অবশ্যই সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। নইলে সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে বলে মন্তব্য করেন তিনি। 

আগামী সিটি কর্পোরেশন নির্বাচন এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘিরে যারা হলুদ সাংবাদিকদের দ্বারা অপপ্রচারে লিপ্ত রয়েছেন তারা কখনোই সফল হবেন না বলে মন্তব্য করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতা লিটন মাহমুদ বাবু।।

তিনি বলেন, বিগত নির্বাচনে ২৯ নং ওয়ার্ড থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং আগামীতেও অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। 

হলুদ সাংবাদিক এবং নাম পরিচয়হীন  সংবাদপত্রের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মোহাম্মদপুরে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে এবং অনেক সন্ত্রাসী ও কিশোর গ্যাং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার না করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সাবেক এই ছাত্রদল নেতা। 

পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিদের মিথ্যা সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে আসল সন্ত্রাসীদের ধরা ছোয়ার বাইরে রাখার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন