ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানা ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশা থানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা জাতীয় সংসদে শোক প্রস্তাব প্রসঙ্গে গণতন্ত্রী পার্টির বিবৃতি এক ফসলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

অটোচালকের পুলিশের ওপর হামলার চেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৫,  1:40 PM

news image

রংপুর মহানগরীর ব্যস্ততম জাহাজ কোম্পানী মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে এক অটোচালক পুলিশের ওপর হামলার চেষ্টা করেছে। আজ সোমবার বিকেল অনুমান ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

ট্রাফিক ডিউটিরত কনস্টেবল/১৩৯০ মোঃ আমজাদ হোসেন, ট্রাফিক দক্ষিণ বিভাগ, রংপুর মেট্রোপলিটন পুলিশ জাহাজ কোম্পানী মোড়ে উত্তর পাশে দায়িত্ব পালনের সময় একটি থ্রি হুইলার (অটো) সিগন্যাল অমান্য করে এসে তার পায়ের উপর উঠে যায়। এসময় কর্তব্যরত কনস্টেবল অটোচালককে থামিয়ে কারণ জানতে চাইলে সে অকথ্য ভাষায় পুলিশকে গালিগালাজ করে এবং অনুমানিক ৭/৮ ইঞ্চি ধারালো এন্টি কাটার দ্বারা আঘাত করার চেষ্টা চালায়।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট ও অন্যান্য কনস্টেবলদের সহযোগিতায় অটোচালককে আটক করা হয়। আটক করার সময়ও সে পুলিশের প্রতি উশৃঙ্খল আচরণ করে। পরবর্তীতে এএসআই ফজলুর রহমান (মোবাইল-০২), কোতয়ালী থানা, আরপিএমপি, রংপুর অটোচালক ও অনুমোদনবিহীন অটোটি থানা হেফাজতে নেয় ।

জিজ্ঞাসাবাদে আটক চালক নিজের নাম আসিক হক (২৪), পিতা-আবু তালেব, মাতা-মর্জিনা বেগম, গ্রাম-মধ্য বাবুখা, থানা-কোতয়ালী, রংপুর মহানগর বলে জানায়। এ ঘটনায় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।