ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

'ভাল নেতা ও ভাল নীতি চাই' স্লোগানে মুখরিত ঘাটাইলের ব্রাহ্মণশাসন বাজার

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

৩১ জানুয়ারি, ২০২৬,  1:16 AM

news image

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মী-সমর্থকরা।

শুক্রবার বিকেলে উপজেলার ব্রাহ্মণশাসন বাজারে দলটির মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিমের সমর্থনে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া কর্মী-সমর্থকরা ‘দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাদের প্রধান স্লোগান— "ভাল নেতা ও ভাল নীতি চাই, এ ছাড়া জাতির মুক্তি নাই।"

প্রচারণায় বক্তারা বলেন, পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিম একজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু দেশপ্রেমিক মানুষ। ঘাটাইলের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় 'হাতপাখা' মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন