ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেলেন কুমারখালীর কৃতি সন্তান কবিরুল ইসলাম

#

মো: ইমাম হোসেন

০৩ অক্টোবর, ২০২৫,  12:12 AM

news image

দেশের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারের কার্যক্রম আরও সুসংহত ও কার্যকরী করে তুলতে উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেলেন ড. খ. ম. কবিরুল ইসলাম।

ড. খ. ম. কবিরুল ইসলাম, যিনি বর্তমানে সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হিসেবে কর্মরত ছিলেন, তিনি এখন থেকে সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। এর ফলে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান আরও বিস্তৃতভাবে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। ড. কবিরুল ইসলামের কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও কার্যক্রম পরিচালনা করে  প্রশংসিত হয়েছেন।

তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আধুনিকায়ন ও মানোন্নয়নের উদ্যোগ গ্রহণ করেন,  এর ফলে, দেশের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও মানসম্পন্ন শিক্ষায় উপকৃত হচ্ছে, যা সামগ্রিক উন্নয়নে সহায়ক।