ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জহরত আবিদসহ সংসদ সদস্যবৃন্দ শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৯ নভেম্বর, ২০২৫,  2:55 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ই নভেম্বর) রাতে শ্রীমঙ্গল শহরের মহসিন নিবাসের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য' শ্রীমঙ্গল পৌরসভা থেকে বারবার নির্বাচিত সাবেক মেয়র' ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।

এ সময় কমলগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মঈন ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান জরিফ।

উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তাঁতি দলের আহ্বায়ক আতাউর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোছাব্বির মো. আবুল হোসেন, মোবারক হোসেন, শ্রীমঙ্গল পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য মীর এম এ সালাম, আলকাছ মিয়া, নজরুল ইসলাম, টিটু দাস প্রমুখ। 

শ্রীমঙ্গল উপজেলা,পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি'র এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন। বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ছাড়াও উপজেলার কালীঘাট ইউনিয়নের বিভিন্ন চা বাগানের ৫ শতাধিক নারী-পুরুষ চা শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার প্রধান অতিথি বিএনপি নেতা ও সাবেক মেয়র মহসিন মিয়া মধু বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে সুন্দর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন